করোনা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ৩১,৩৯,৬২০ টাকা দান করলো বিদ্যুৎ নিগম

IMG-20200521-WA0039আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মে ৷। রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এলেন রাজ্য বিদ্যুৎ নিগম। বৃহস্পতিবার রাজ্য বিদ্যুৎ নিগমের সকল অফিসার ও কর্মচারীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ দান করেন। এদিন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মনের হাতে ৩১,৩৯,৬২০ টাকার চেক তুলে দেন বিদ্যুৎ নিগমের এমডি ডঃ এমএসকেলে, ডিরেক্টর টেকনিকেল দেবাশীষ সরকার, কোম্পানী সেক্রেটারী এস স্বামীনাথন প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*