বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ অক্টোবর ৷। অল্পতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষাপেলো দুই বাইক আরোহী। ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুশান্ত রিয়াং (২১) ও তার ভাই নবাজয় রিয়াং (২১) টি আয় ০৮ এ ৯০৪৫ নম্বরের পালসার বাইকে করে সাব্রুম থেকে বাড়ীর উদ্দ্যেশ্যে যাচ্ছিলো। এরইমধ্যে শান্তির বাজার ট্রাইজংশন এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে টি আর ০৮ সি ০৩৬৪ নম্বরের মারুতি গাড়ীর সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে করে দুই বাইক আরোহী জাতীর সড়কে ছিটকে পড়ে যায়। জানা যায় মারুতি গাড়ীটি জাতীয় সড়কের মধ্যে বাক নিচ্ছিল। এতে করে বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে। বাইক আরোহীদের সঙ্গে কথা বলে জানা যায়, উদের বাইকের গতি কম ছিলো। গাড়ী চালকের খামখেয়ালীপনায় এদিন এই দুর্ঘটনা ঘটে বলে জানায় বাইক আরোহী।অল্পতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষাপেলো বাইক আরোহী
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ অক্টোবর ৷। অল্পতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষাপেলো দুই বাইক আরোহী। ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুশান্ত রিয়াং (২১) ও তার ভাই নবাজয় রিয়াং (২১) টি আয় ০৮ এ ৯০৪৫ নম্বরের পালসার বাইকে করে সাব্রুম থেকে বাড়ীর উদ্দ্যেশ্যে যাচ্ছিলো। এরইমধ্যে শান্তির বাজার ট্রাইজংশন এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে টি আর ০৮ সি ০৩৬৪ নম্বরের মারুতি গাড়ীর সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে করে দুই বাইক আরোহী জাতীর সড়কে ছিটকে পড়ে যায়। জানা যায় মারুতি গাড়ীটি জাতীয় সড়কের মধ্যে বাক নিচ্ছিল। এতে করে বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে। বাইক আরোহীদের সঙ্গে কথা বলে জানা যায়, উদের বাইকের গতি কম ছিলো। গাড়ী চালকের খামখেয়ালীপনায় এদিন এই দুর্ঘটনা ঘটে বলে জানায় বাইক আরোহী।