জোলাইবাড়ীতে ফাঁসীতে আত্মহত্যা এক ব্যক্তি

IMG-20201003-WA0060বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ অক্টোবর ৷। ফের ফাঁসীতে আত্মহত্যা করলো এক ব্যক্তি। জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পশ্চিম কাকুলিয়ার বাসিন্দা লালু শীল নামে এক বৃদ্ধ ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঘটনার বিবরনে জানা যায়, লালু শীল শুক্রবার রাত আনুমানিক ২ ঘটিকায় উনার ঘর থেকে বের হয়। পরবর্তী সময় তিনি ঘরে না পৌঁছানোতে সন্দেহজনক ভাবে উনার পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। কিছুক্ষন খোঁজার পর উনার পরিবারের লোকজন বাড়ীর পাশ্ববর্তী একটি রাবার বাগানে উনার ঝুলন্ত দেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোলাইবাড়ী ফাঁড়ী থানায় খবর দেয়। ঘটনার খবর পেয়ে আরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। অবশেষে পুলিশ শনিবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন পারবারিক কলহের জেরে এই আত্মহত্যা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*