ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক দিকে সাবলম্বী করে তুলতে মেগা শিবিরের আয়োজন শান্তিরবাজারে

vlcsnap-error901বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ অক্টোবর ৷। শান্তির বাজার পৌর পরিষদের উদ্দ্যোগে শনিবার শান্তির বাজার কমিউনিটি হলে এক মেগা শিবিরের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা ও প্রধানমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক দিক দিয়ে সাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ঋন প্রদানের জন্য এক মেগা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মধ্যদিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের সার্টিফিকেট, পরিচয়পত্র ও ১০ হাজার টাকা ঋন প্রদান করা হয়। করোনা মহামারির মধ্যে যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক দিক দিয়ে দুর্বল হয়ে পরেছে তাদেরকে পুনরায় আর্থিক ভাবে সহায়তার লক্ষ্য রেখেই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার এই প্রকল্পের ঘোষনা করেছেন। এই প্রকল্পে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রথম অবস্থায় ১০ হাজার টাকা ঋন প্রদান করা হয়। পরবর্তী সময় ব্যাবসায়ীরা সঠিকভাবে এই ঋন পরিশোধ করলে আরো বেশিপরিমানে ঋন নিতে পারবে বলে জানা যায়। পৌর পরিষদ কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬-শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, শান্তির বাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহা, শান্তির বাজার পৌর পরিষদের ৩নং ওয়ার্ডের কাউন্সিলার তথা বিশিষ্ট সমাজসেবী শ্যামলাল দেবনাথ ও অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই প্রকল্পের সুবিধাগুলি সকলের সামনে উপস্থাপন করেন ও আগামীদিনে এই প্রকল্পের আওতায় এসে সুযোগ সুবিধা গ্রহনের জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশেষ আহব্বান জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*