ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য হাওয়াইবাড়ি এলাকায়

IMG_20201005_222945সাগর দেব, তেলিয়ামুড়া, ০৫ অক্টোবর ৷। সোমবার সাত-সকালে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে হাওয়াইবাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি CNG গ্যাস স্টেশনের পাশের লেবু বাগানে। মৃত ব্যক্তির নাম রতন পাল (৩৮)। বাড়ি তেলিয়ামুড়ার বাইশঘড়িয়া এলাকায়। ঘটনার বিবরণে মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, তেলিয়ামুড়ার বাইশঘড়িয়া এলাকার বাসিন্দা রতন পাল (৩৮) নিজের TR01R 1841 নম্বরের মালবাহী মিনি ট্রাক গাড়ি নিয়ে আগরতলা গিয়েছিলেন রবিবার কোন এক সময়। কিন্তু রতন পাল রবিবার আগরতলা থেকে আর বাড়ি ফিরে আসেন নি। রতনের বাড়িতে ফিরে না আসায় বহু খোঁজাখুঁজি চলে তার পরিবারের পক্ষ থেকে। কিন্তু সোমবার কাকভোরে পথচারীরা হঠাৎ প্রত্যক্ষ করে আসির-আগরতলা জাতীয় সড়কের CNG স্টেশনের পাশে হাওয়াইবাড়ির লেবু বাগানে রতন পালের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। সাথে সাথেই খবর দেওয়া হয় তার পরিবারের লোকজনদের এবং তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। এইদিকে মৃত রতন মালবাহী ট্রাক গাড়িটি হাওয়াইবাড়িস্থিত আসাম আগরতলা জাতীয় সড়কের পাশেই দাঁড় করানো ছিল। তবে তেলিয়ামুড়া থানার পুলিশবাবুরা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে এই ঘটনার আসল রহস্য উন্মোচনে তদন্তে নেমেছে। অন্যদিকে সোমবার কাকভোরেই হাওয়াইবাড়িতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে গোটা হাওয়াইবাড়ি এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে।
 
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*