
আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৫ অক্টোবর ৷। সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বিভিন্ন সময় অভিযোগ উঠছে যে তারা সাধারণ নাগরিকের উপর অত্যাচার করছে। অপরদিকে বিএসএফ’র তরফ থেকেও অভিযোগ উঠছে যে একাংশ নাগরিক পাচার বাণিজ্যের সাথে জড়িত। তাই বিএসএফ এক সময় পরিস্থিতি সামাল দিতে কঠোর ভূমিকা গ্রহণ করতে হয়। কিন্তু কোন কোন সময় এই কঠোর ভূমিকা পালন করতে গিয়ে সাধারণ নাগরিকের হয়রানির শিকার হতে হয়। এমন ধরনের ঘটনা রাজ্যের বুকে কম ঘটেনি।
ঘটনার বিবরণে জানা যায়, ৩ তারিখ রাত আনুমানিক দেড়টা নাগাদ বক্সনগরের আশাবারি গ্রাম পঞ্চায়েতের ৫নং ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান মিয়ার ঘর থেকে ৭৪নং ব্যাটেলিয়ানের আশাবাড়ি জওয়ানরা ৬টি গরু নিয়ে যায় আশাবাড়ি বিওপিতে। তারপরের দিন শনিবার আশাবাড়ির পঞ্চায়েতের প্রধানকে নিয়ে বিওপিতে ছুটে যান গরুর মালিক শাহজাহান মিয়া। প্রধান গিয়েও গরুটিকে ছাড়িয়ে আনতে ব্যর্থ হন। এই দিকে গরুর মালিক শাহজাহান মিয়া কান্নায় ভেঙ্গে পড়েন। কিছুদিন আগেও আশা বাড়ি বিওপির কমান্ডি কমান্ড্যান্ট এলাকার কৃষকদের বলেন যে, যারা গরু লালন পালন করেন তাদের প্রত্যেকের গরুর ছবি বিওপি তে যাতে দেওয়া হয়। তখন শাহজাহান মিয়া ওই গরু গুলির ছবি তোলে বিওপিতে দেন। তারপরেও কেন তার গরু গুলোকে নিয়ে যাওয়া হয়, এমন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আশাবারি এলাকায়। এই দিকে শাহজাহান মিয়া আশা বাড়ি বিওপির বিরুদ্ধে কলম চৌওড়া থানায় একটি মামলা দায়ের করেন বলে জানা যায়।
