বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ অক্টোবর ৷। শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসী এডিসি ভিলেজের রবিধন পাড়ার বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরার সহধর্মীনি থৈয়াক্রো মগ (৩২) এর মৃত দেহ দেখতে পায় এলাকাবাসী। জানা যায়, থৈয়াক্রো মগ জ্বালনীর জন্য লাকড়ী সংগ্রহ করতে সকালে বাড়ী থেকে বের হয়েছিল। কিন্তু রাত হবার পর ঘরে না পৌঁছানোতে ধনঞ্জয় ত্রিপুরার পরিবারের লোকজন থৈয়াক্রো মগকে খোঁজাখুজি শুরু করে। পরবর্তী সময় ঐ এলাকার গভীর জঙ্গলে লেচু বাগানের মধ্যে থৈয়াক্রো মগ এর মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ। পরবর্তী সময় মৃতার পরিবারের পক্ষথেকে হত্যা ও ধর্ষনের অভিযোগ এনে বাইখোড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করার কিছু সময়ের মধ্যে অভিযুক্ত আসামী হেরন্ত ত্রিপুরাকে (২২) আটক করলো বাইখোড়া থানার পুলিশ। জানা যায়, সোমবার রাত আনুমানিক ২ ঘটিকায় অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়। হেরন্ত ত্রিপুরার বাড়ী ধনঞ্জয় ত্রিপুরার বাড়ীর পাশে। জানা যায়, অভিযুক্ত হেরন্ত ত্রিপুরা বিগত দিনেও থৈয়াক্রো মগকে নানা ভাবে হেনস্তার চেষ্টা করতো। কিন্তু সোমবার তাকে ধর্ষন করে হত্যা করে গভীর জঙ্গলে মৃতদেহ রেখে আসে হেরন্ত ত্রিপুরা। অপরদিকে উত্তর হিচাছড়া পঞ্চায়েতের চেয়ারম্যান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত আসামীর শাস্তি প্রদানের জন্য বিশেষ আহব্বান জানান। অভিযুক্ত আসামীকে মঙ্গলবার বিলোনীয়া জেলা ও দায়রার আদালতে প্রেরন করা হয়। জানা যায়, মৃত থৈয়াক্রো মগ এর দুই ছেলে ও ছোট একটি কন্যা সন্তান রয়েছে। যার মধ্যে বড় ছেলে ক্লাস ৬, ছোট ছেলে ক্লাস ২ তে পাঠরত। অপর দিকে ছোট কন্যা সন্তানটির বয়স এক বছর হবে বলে জানা যায়।ফের রাজ্যে ধর্ষন শেষে খুন, পুলিশি তৎপরতায় আটক অভিযুক্ত
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ অক্টোবর ৷। শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসী এডিসি ভিলেজের রবিধন পাড়ার বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরার সহধর্মীনি থৈয়াক্রো মগ (৩২) এর মৃত দেহ দেখতে পায় এলাকাবাসী। জানা যায়, থৈয়াক্রো মগ জ্বালনীর জন্য লাকড়ী সংগ্রহ করতে সকালে বাড়ী থেকে বের হয়েছিল। কিন্তু রাত হবার পর ঘরে না পৌঁছানোতে ধনঞ্জয় ত্রিপুরার পরিবারের লোকজন থৈয়াক্রো মগকে খোঁজাখুজি শুরু করে। পরবর্তী সময় ঐ এলাকার গভীর জঙ্গলে লেচু বাগানের মধ্যে থৈয়াক্রো মগ এর মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ। পরবর্তী সময় মৃতার পরিবারের পক্ষথেকে হত্যা ও ধর্ষনের অভিযোগ এনে বাইখোড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করার কিছু সময়ের মধ্যে অভিযুক্ত আসামী হেরন্ত ত্রিপুরাকে (২২) আটক করলো বাইখোড়া থানার পুলিশ। জানা যায়, সোমবার রাত আনুমানিক ২ ঘটিকায় অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়। হেরন্ত ত্রিপুরার বাড়ী ধনঞ্জয় ত্রিপুরার বাড়ীর পাশে। জানা যায়, অভিযুক্ত হেরন্ত ত্রিপুরা বিগত দিনেও থৈয়াক্রো মগকে নানা ভাবে হেনস্তার চেষ্টা করতো। কিন্তু সোমবার তাকে ধর্ষন করে হত্যা করে গভীর জঙ্গলে মৃতদেহ রেখে আসে হেরন্ত ত্রিপুরা। অপরদিকে উত্তর হিচাছড়া পঞ্চায়েতের চেয়ারম্যান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত আসামীর শাস্তি প্রদানের জন্য বিশেষ আহব্বান জানান। অভিযুক্ত আসামীকে মঙ্গলবার বিলোনীয়া জেলা ও দায়রার আদালতে প্রেরন করা হয়। জানা যায়, মৃত থৈয়াক্রো মগ এর দুই ছেলে ও ছোট একটি কন্যা সন্তান রয়েছে। যার মধ্যে বড় ছেলে ক্লাস ৬, ছোট ছেলে ক্লাস ২ তে পাঠরত। অপর দিকে ছোট কন্যা সন্তানটির বয়স এক বছর হবে বলে জানা যায়।