আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর || সেজে উঠছে শহর আগরতলা। আগরতলা পুর নিগমের সহযোগিতায় আর্ট কলেজের প্রায় ১০-১৫ জন প্রাক্তনীদের অক্লান্ত পরিশ্রমে আগরতলার ফায়ার সার্ভিস চৌমূহনী থেকে জয়নগর বাস স্ট্যান্ড পর্যন্ত উড়ালপুলের পিলারগুলো সেজে উঠছে নতুন আঙ্গিকে। আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে শহরকে সাজিয়ে তুলতেই এই উদ্যোগ বলে জানা গেছে।
ছবিঃ নবারুণ কর।
