বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ অক্টোবর ৷। কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের হাত ধরে শুভ সূচনা হলো কৃষক
জ্ঞানার্জন কেন্দ্র। শান্তির বাজার জেলা হাসপাতাল সংলগ্ন কৃষি আঞ্চলিক অফিস প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কৃষকদের সুবিধার্থে শুভ সূচনা হলো কৃষক
জ্ঞানার্জন কেন্দ্রের। বুধবার এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন, ফলক উন্মোচন ও ফিতা কেটে কৃষক ঞ্জানার্জন কেন্দ্রের শুভ দ্বারোদঘাটন করেন রাজ্যের কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। উদ্ভোদকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬-শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিন জেলার জেলা সহ-সভাধিপতি বিভিষন চন্দ্র দাস, শান্তিরবাজার পৌর পরিষদে চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, জোলাইবাড়ী ব্লকের বি এ সি চেয়ারম্যান অশোক মগ, শান্তির বাজারের বিশিষ্ট সমাজসেবী শ্যামলাল দেবনাথ সহ অন্যান্য অতিথিবৃন্দরা।