আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল || ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে রাজধানীর কর্নেল চৌমুহনীস্থিত হাল্লাবোল চ্যানেলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আগুনে পুড়ে যায় হাল্লাবোল চ্যানেলের ১টি রুম। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লক্ষ টাকা হবে বলে জানা যায়। দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
