আসন্ন পুর পরিষদ নির্বাচন: খোয়াই পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডের জন্য বিজেপি প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত

গোপাল সিং, খোয়াই, ০৪ নভেম্বর || আসন্ন খোয়াই পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ১৫টি ওয়ার্ডের জন্য মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হয়েছে। প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে সমস্ত ওয়ার্ডের সংরক্ষিত আসন এবং প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
খোয়াই পৌর পরিষদের প্রকাশিত এই বিজেপি প্রার্থীদের তালিকা অনুযায়ী ওয়ার্ড ১ (Women – UR)-এর জন্য ঊষা রানী সিংহ, ওয়ার্ড ২ (Un-Reserved)-এর জন্য চিরন্তন দাস, ওয়ার্ড ৩ (Women – UR)-এর জন্য ঝরনা দেব বিশ্বাস, ওয়ার্ড ৪ (Un-Reserved)-এর জন্য দেবাশিস নাথ শর্মা এবং ওয়ার্ড ৫ (Un-Reserved)-এর জন্য সত্যব্রত বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও তালিকায় রয়েছে ওয়ার্ড ৬ (Women – UR)-এর স্বপ্ন দত্ত, ওয়ার্ড ৭ (Women – SC)-এর সাবিত্রী নমঃ দাস, ওয়ার্ড ৮ (Un-Reserved)-এর পঙ্কজ চৌধুরী, ওয়ার্ড ৯ (Women – UR)-এর কল্পনা দেবনাথ এবং ওয়ার্ড ১০ (Women – UR)-এর উর্মিলা রায়। বাকি ওয়ার্ডগুলির মধ্যে ওয়ার্ড ১১ (Un-Reserved)-এর জন্য সাগর দেব, ওয়ার্ড ১২ (Un-Reserved)-এর জন্য নিবাশ চন্দ্র সাহা, ওয়ার্ড ১৩ (Women – UR)-এর জন্য সুমিতা ভট্টাচার্য, ওয়ার্ড ১৪ (Un-Reserved)-এর জন্য দেবব্রত সূত্রধর এবং ওয়ার্ড ১৫ (SC)-এর জন্য পীযূষ কান্তি চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। দলীয়ভাবে এই তালিকা প্রকাশের পর থেকেই খোয়াই শহরের রাজনৈতিক মহলে নির্বাচনী প্রস্তুতি ও প্রচারের গতি আরও তীব্র আকার ধারণ করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*