আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল || এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর লিচু বাগানস্থিত এলবার্ট এক্কা পার্কে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বুধবার সকালে আয়োজিত এই কর্মসূচীতে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ ডাঃ মানিক সাহা পুস্পার্ঘ অর্পণে শ্রদ্ধা জানান। এদিনের কর্মসূচীতে ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডঃ দিলীপ দাস সহ আরো অন্যান্যরা।
