আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল || রাজ্যের চিত্র সাংবাদিক তথা ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সদস্য বাপন দাসের পিতা বলাই লাল দাস বৃহস্পতিবার ভোর চারটায়, হাপানিয়াস্থিত নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র সহ অনেক গুণমুগ্ধদের রেখে গেছেন। রাজ্যের সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উনার বিদেহী আত্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক জ্ঞাপন করা হচ্ছে।
