বেতিক্রমী চিন্তাভাবনায় মনুবাজার ব্যবসায়ী সমিতি, কর্মরত সাংবাদিকদের সংবর্ধনা প্রদান

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৩ অক্টোবর || বাঙ্গালীর শ্রেষ্ট উৎসব দূর্গোৎসব। এই দূর্গোৎসবে সকলে আনন্দে মাতোয়ারা হয়ে উঠে। পূজার কয়েকদিন সকলে ছুটির মধ্যে পরিবারের লোকজনদের নিয়ে কাটালেও আরক্ষা দপ্তরের কর্মী, সংবাদমাধ্যম, চিকিৎসক, দকমকল বাহিনীর কর্মীরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পূজার কিছুদিন রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনা গুলি ও পূজা পরিক্রমা সহ বেশ তথ্য জনসন্মুখে তুলে ধরতে দিবারাত্র কাজ করে যাচ্ছে সংবাদমাধ্যম। মনুবাজার ব্যবসায়ী সমিতির উদ্দ্যোগে সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংবর্ধনা প্রদানের উদ্দ্যোগ গ্রহন করেন। শান্তিরবাজার মহকুমায় ৬০ থেকে ৭০টি দূর্গা পূজা করা হচ্ছে। এই সকল দূর্গা পূজার কমিটিরা নানান সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠান করলেও সংবাদমাধ্যমকে নিয়ে কোনো প্রকারের চিন্তা ভাবনা করেন না। এরইমধ্যে বেতিক্রমী চিন্তাভাবনা করে সকলের নজর কেড়ে নিলেন মনুবাজার ব্যবসায়ী সমিতি। এই দূর্গা পূজার কমিটি সল্প বাজেটের মধ্যে পূজা করেও নানান সামাজিক কর্মসূচী হাতে নিয়েছেন। এরমধ্যে রয়েছে শান্তিরবাজার মহকুমার কর্মরত সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা। উনারা এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নিজেদের সাধ্য মতো সাংবাদিকদের সংবর্ধনা ও উপহার প্রদান করেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের মূল কান্ডারী মনুবাজার কমিটির সভাপতি নিতাই রঞ্জন সাহা। উনার পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামবাবু রিয়াং, ব্যবসায়ী সমিতির সহ সভাপতি অমল দাস, সহ সম্পাদক যশু মিয়া, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণপদ জমাতিয়া, ব্যবসায়ী কমিটির পূজা কমিটির সম্পাদক বিক্রম দেবনাথ সহ অন্যান্যরা। মনুবাজার ব্যবসায়ী কমিটির এইধরনের চিন্তাভাবনাকে সকলে সাধুবাদ জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*