ঐতিহ্যবাহী ৭৫’তম শিব চতুর্দশী মেলা ও ব্লক ভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠানের সূচনা করলেন মন্ত্রী সুধাংশু দাস

গোপাল সিং, খোয়াই, ০৯ মার্চ || খোয়াই বিধানসভার অন্তর্গত সিঙ্গিছড়া এলাকায় খোয়াই আর.ডি ব্লক ও তথ্য সংস্কৃতি দপ্তর এবং শিব চতুর্দশী মেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ৭৫’তম শিব চতুর্দশী মেলা ও ব্লক ভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যানপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিণাকী দাস চৌধুরী, খোয়াই জিলা সভাধিপতি জয়দেব দেববর্মা, জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্য অতিথিরা।
এদিন মন্ত্রী উনার বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমি বিশ্বাস করি এই মেলার মাধ্যমে উক্ত এলাকার সকল অংশের মানুষের মধ্যে সুসম্পর্ক ও ভাতৃত্ববোধ আরও বেশি সমৃদ্ধ হবে।
উল্লেখ্য, খোয়াই সিঙ্গিছড়াতে ৭৫’তম শিব চতুর্দশী মেলা এবং ব্লক ভিত্তিক প্রদর্শনী ২০২৪ চলবে আগামী ১২ই মার্চ পর্যন্ত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*