মেধাভিত্তিক নিয়োগে জোর, মুক্তধারায় ১৫৭ জন নবনিযুক্ত শিক্ষককে অফার লেটার প্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর || সোমবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে শিক্ষা দপ্তরের উদ্যোগে শরীর শিক্ষা শিক্ষক ও স্পেশাল এডুকেটর পদে অফার লেটার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক (ডঃ) মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন শিক্ষা বিভাগের সচিব রাওয়াল হমেন্দ্র কুমার, মাধ্যমিক শিক্ষা বিভাগের পরিচালক এন. সি. শর্মা, প্রাথমিক শিক্ষা বিভাগের পরিচালক রাজীব দত্ত এবং এসসিইআরটি–র পরিচালক এল. ডারলং।
এই দিনে মোট ১৫৭ জন নবনিযুক্ত শিক্ষককে অফার লেটার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা জানান, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগপ্রক্রিয়া অব্যাহত রয়েছে। বিগত সরকারের আমলে সরকারি চাকরি পেতে প্রার্থীদের ‘সোর্স’-এর উপর নির্ভর করতে হতো। কিন্তু এখন মেধার ভিত্তিতে চাকরি প্রদানের ফলে রাজ্যের যুবসমাজের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান, চলতি বছরের আজকের দিন পর্যন্ত ডাই-ইন-হারনেসসহ মোট ২০,১৮১ জনকে সরকারি চাকরি প্রদান করেছে রাজ্য সরকার। এদিন ১৫৭ জন নতুন ফিজিক্যাল এডুকেশন টিচার ও স্পেশাল এডুকেটরের হাতে আনুষ্ঠানিকভাবে অফার লেটার তুলে দেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*