কাঠালতলীতে ক্লাব সম্পাদক সমীর দাসের মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা, মূল অভিযুক্ত স্বপন সূত্রধর গ্রেপ্তার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || আগরতলা, ২৩ জুন: শহরতলির আমতলী থানার অন্তর্গত কাঠালতলী এলাকার তরুণ সংঘের ক্লাব সম্পাদক সমীর দাসের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিবারের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং ক্লাব সম্পাদক পরিবর্তনকে কেন্দ্র করেই দীর্ঘদিনের বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।
পরিবারের দাবি, সোমবার গভীর রাতে সমীর দাস নিজের স্কুটিতে বাড়ি ফেরার সময় কাঠালতলী শনি মন্দিরের সামনে তাকে আটকানো হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনায় স্বপন সূত্রধর ও মিঠুন সূত্রধরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছে পরিবার।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং ক্ষুব্ধ স্থানীয়দের একাংশ অভিযুক্তের বাড়িতে সঙ্গবদ্ধ হামলা চালায় বলে অভিযোগ।
এদিকে, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত স্বপন সূত্রধরকে ইন্দ্রনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*