জোলাইবাড়ীতে ১.৩৩ হেক্টর জমিতে মেগা ওয়েল পাম প্ল্যানটেশনের সূচনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট || কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগের উদ্যোগে NMEO-OP স্কিমের আওতায় জোলাইবাড়ী কৃষি মহকুমার উত্তর জোলাইবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় মেগা ওয়েল পাম প্ল্যানটেশনের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার উত্তর জোলাইবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার চাষী সজল দেবের ১.৩৩ হেক্টর জমিতে অনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচীর সূচনা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সেই সঙ্গে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল বৈদ্য, উপপ্রধান মিঠুন সাহা, কৃষি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জয়দেব দত্ত, জাতীয় ভোজ্য তেল মিশনের স্টেট কনসালটেন্ট তথা উপদেষ্টা ড. রাজীব ঘোষ, জুলাইবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস সহ অন্যান্য আধিকারিক এবং স্থানীয় কৃষকরা।
কর্মসূচীর পর মন্ত্রী বলেন, রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধির জন্য রাজ্য সরকার কাজ করছে। এই কর্মসূচীর অংশ হিসেবে ওয়েল পাম বাগান গড়ে তোলা হচ্ছে। সেই সঙ্গে তিনি আর বলেন এদিন যে জমিতে বাগান গড়ে তোলার সূচনা হলো তা পরিত্যাক্ত ছিল, এধরণের জমিতে আরো বাগান গড়ে তোলা হবে বলে জানান।
এই কর্মসূচীর পাশাপাশি এদিন পূর্ব পিলাক এলাকার জুরণ মল্লর এক হেক্টর জমিতে পাম চাষ করেছেন এবং ঠাকুরছড়া এলাকার কলম মল্লর পাম বাগান পরিদর্শন করেন। গাছের বৃদ্ধি দেখে সন্তুষ্ট আধিকারিকরা। পাশাপাশি কি করে অপ্রাপ্তবয়স্ক গাছে ফুল এলে এই ফুলগুলোকে ভেঙ্গে ফেলতে হয় তার প্রতিফলন দেন ড. রাজিব ঘোষ। পাশাপাশি কৃষকের হাতে তিনি এই টুল তোলে দেন।
এই প্রসঙ্গে উল্লেখ্য যে, ২০২৬-২৭ অর্থবর্ষের পাম ওয়েল চাষ প্রকল্পের আওতায় জোলাইবাড়ী কৃষি মহকুমায় ৪৫ হেক্টর জমিতে পাম চাষের টার্গেট নেওয়া হয়েছিল তা ইতিমধ্যে পূর্ণ হয়ে গিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*