রাজনগরের পরিত্যক্ত জঙ্গলে মিলল ১৩,৯০০ স্ট্রিপ ‘Montas-L’! উদ্ধার, ওষুধের বাজারমূল্য প্রায় ২৫.৪৮ লক্ষ টাকা, তদন্তে শ্রীনগর পুলিশ

বলরাম দেবনাথ, সাব্রুম, ০১ সেপ্টেম্বর || গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল শ্রীনগর আউটপোস্টের পুলিশ। রাজনগর এলাকার একটি পরিত্যক্ত জঙ্গলঘেরা নির্জন স্থান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ‘Montas-L’ ওষুধ। উদ্ধার হওয়া ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ ৪৭ হাজার ৫৯২ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে বিপুল পরিমাণ ওষুধ একটি নির্জন এলাকায় পড়ে থাকার খবর পেয়ে শ্রীনগর আউটপোস্টের পুলিশ কর্মীরা অভিযান চালান। এরপর রাজনগরের একটি পরিত্যক্ত জঙ্গলঘেরা এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মোট ১৩,৯০০টি ‘Montas-L’ ওষুধের স্ট্রিপ।
তবে ঘটনাস্থলে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ওষুধের কোনো দাবিদার বা মালিকের সন্ধান পাওয়া যায়নি। পরিস্থিতি খতিয়ে দেখে দাবিদারবিহীন অবস্থায় পড়ে থাকা ওষুধগুলি BNSS-এর ধারা ১০৬ অনুযায়ী জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এত বিপুল পরিমাণ ওষুধ কীভাবে ওই নির্জন জঙ্গল এলাকায় পৌঁছল, এর সঙ্গে কোনো অবৈধ মজুত বা চোরাচালান চক্রের যোগসূত্র রয়েছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
বিপুল পরিমাণ ওষুধ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ঘটনার নেপথ্যে থাকা আসল রহস্য সামনে আসবে বলে মনে করছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*