আগরতলা পুরনিগমের ভোটে কোমর বাঁধছে কংগ্রেস, ৫১টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর || আসন্ন আগরতলা পৌর নিগম নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে নির্বাচনী প্রস্তুতিতে গতি এনে ৫১টি ওয়ার্ডের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থীদের নাম জানানো হয়েছে।
প্রকাশিত তালিকায় বিভিন্ন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের প্রার্থীদের নাম স্থান পেয়েছে। ঘোষিত প্রার্থীদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে জয়ন্ত মজুমদার, ২ নম্বর ওয়ার্ডে সোমা শীল, ৩২ নম্বর ওয়ার্ডে ড. পার্থ প্রতিম দত্ত, ৪৬ নম্বর ওয়ার্ডে দিলীপ পাল এবং ৫১ নম্বর ওয়ার্ডে জয়দেব ঘোষ উল্লেখযোগ্য। তবে কয়েকটি ওয়ার্ডের প্রার্থীর নাম পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে পুরনিগমের নির্বাচনী লড়াইয়ে নিজেদের প্রস্তুতির কথা স্পষ্ট করল কংগ্রেস। এখন প্রার্থীদের ঘিরে প্রচার ও সাংগঠনিক তৎপরতা কতটা জোরদার হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*