দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৯ জানুয়ারী ৷৷ বহু আগেই রাষ্ট্রসংঘ ভারতবর্ষকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষনা করেছে। দেশ থেকে পোলিও নির্মূল করতে প্রতিবছর গোটা দেশে শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুদের পোলিও প্রতিষেধক দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার ১৯৭৮ সালে পোলিও মুক্ত দেশ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচী চালু করে। ১৯৯৫ সালে ত্রিপুরাতে এই কর্মসূচী চালু হয়। রবিবার দেশ জুড়ে পোলিওর প্রতিষেধক দেওয়া হয়েছে পাঁচ বছর পর্যন্ত শিশুদের। সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলায়ও ২৯শে জানুয়ারী (রবিবার) শূন্য থেকে পাঁচ বছর বয়সি ৭১ হাজার ১৫১ জন শিশুকে পালস পোলিও প্রতিষেধক দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গোটা রাজ্যে বুথ গুলিতে শিশুদের নিয়ে মায়েদের ভীড় লক্ষ্য করা গেছে। যাদের পোলিওর প্রতিষেধক আজ দেওয়া যায়নি সেইসব শিশুদের বাড়ী বাড়ী গিয়ে পোলিওর প্রতিষেধক দেওয়া হবে সোমবার এবং মঙ্গলবার।পালস পোলিও প্রতিষেধক দেওয়ার কর্মসূচী রুপায়িত রাজ্যে
দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৯ জানুয়ারী ৷৷ বহু আগেই রাষ্ট্রসংঘ ভারতবর্ষকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষনা করেছে। দেশ থেকে পোলিও নির্মূল করতে প্রতিবছর গোটা দেশে শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুদের পোলিও প্রতিষেধক দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার ১৯৭৮ সালে পোলিও মুক্ত দেশ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচী চালু করে। ১৯৯৫ সালে ত্রিপুরাতে এই কর্মসূচী চালু হয়। রবিবার দেশ জুড়ে পোলিওর প্রতিষেধক দেওয়া হয়েছে পাঁচ বছর পর্যন্ত শিশুদের। সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলায়ও ২৯শে জানুয়ারী (রবিবার) শূন্য থেকে পাঁচ বছর বয়সি ৭১ হাজার ১৫১ জন শিশুকে পালস পোলিও প্রতিষেধক দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গোটা রাজ্যে বুথ গুলিতে শিশুদের নিয়ে মায়েদের ভীড় লক্ষ্য করা গেছে। যাদের পোলিওর প্রতিষেধক আজ দেওয়া যায়নি সেইসব শিশুদের বাড়ী বাড়ী গিয়ে পোলিওর প্রতিষেধক দেওয়া হবে সোমবার এবং মঙ্গলবার।