আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর || পুর নির্বাচনে জয়ী প্রার্থীদের নিয়ে রাজপথে বিজয় মিছিল করে শাসকদল বিজেপি। বৃহস্পতিবার আগরতলাস্থিত বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে থেকে এক সুবিশাল বিজয় মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি ডঃ মানিক সাহা, বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, সম্পাদক টিংকু রায়, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্যী, বিজেপি যুব মোর্চা দলের সভাপতি নবাদল বণিক সহ আরো অন্যান্যরা।
