আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর || এক মহিলাকে নিজ ঘরেই শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনা বৃহস্পতিবার আড়ালিয়া লোকনাথ আশ্রম এলাকায়। জানা যায়, মৃত মহিলার নাম প্রভাতী সাহা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব মহিলা থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম। ঘটনার তদন্ত চলছে।
