আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল || শপথ বাক্য পাঠ করলেন আগরতলা পুর নিগমের মনোনীত পাঁচ সদস্য। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা পুর নিগমের মনোনীত পাঁচ সদস্যকে শপথ বাক্য পাঠ করান জেলাশাসক অসীম সাহা। এদিন অদিতি ভট্টাচার্য, তপন লোধ, নিশিকান্ত সিংহা, প্রাণজিৎ বণিক ও ডাক্তার মনোজ দেবরায় এই ৫ জন মনোনীত সদস্য হিসেবে শপথ নিলেন।
