কাজ খাদ্য অধিকারের দাবিতে আগরতলায় দৃপ্ত মিছিল আদিবাসী কংগ্রেসের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল || ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের উদ্যোগে সোমবার আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আদিবাসী কংগ্রেসের একটি সন্মেলন। উক্ত সন্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের দুই ইনচার্জ ডঃ অজয় কুমার ও সাজারিতা লাইটপ্লাং সহ প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, প্রদেশ কংগ্রেস নেতা গোপাল রায়, সুদীপ বর্মন, আশির সাহা সহ ছাত্রনেতা সম্রাট রায়। এই সম্মেলনের একটি মিছিল সংগঠিত হয় আগরতলায়। এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন জনজাতি গোষ্ঠীর পৃথক পৃথক উন্নয়ন পরিষদ গঠন করা, বনভূমির উপর আদিবাসীদের অধিকার রক্ষা, ভিলেজ কাউন্সিল নির্বাচন করা সহ বিভিন্ন দাবি। এই সন্মেলনে কংগ্রেসের জনজাতি নেতাদের উপস্থিতর সংখ্যা ছিল লক্ষ্যনীয়।
এদিন কংগ্রেস নেতৃত্বেরা বলেন, যে রাজ্যের মোট বাজেট ২৬ হাজার কোটি টাকা, কিন্তু ৩৩ শতাংশ জনজাতিদের জন্য বরাদ্দ মাত্র ৪০০ কোটি, এই অর্থনৈতিক বঞ্চনা বন্ধ না করা হলে অতিসম্প্রতি কংগ্রেসের নেতৃত্ব জনজাতিদের সঙ্গে নিয়ে ব্যাপক আন্দোলন সংগঠিত করা হবে।
বক্তারা বলেন, পাহাড় থেকে সমতল আদিবাসী থেকে শহরবাসী ত্রিপুরার সকল অংশের মানুষ আজকে দিশেহারা। তারা অভিযোগ করে বলেন, পাহারে নেই খাদ্য, নেই কোন কর্মসংস্থান, নেই নিজেদের সংস্কৃতিকে ধরে রাখার অধিকার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*