ডিজিটাল যুগে হারিয়ে যাওয়া চিরাচরিত প্রথাকে টিকিয় রাখতে গ্রামে গ্রামে ঐতিয্যবাহী শিবের গাজন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ এপ্রিল || বর্তমানে ডিজিটাল যুগে হারিয়ে যাচ্ছে ঐতিয্যবাহী চিরাচরিত প্রথা। বাঙ্গালীর ১২ মাসে ১৩ পার্বনের মধ্যে শেষ অনুষ্ঠান হলো চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হিন্দুশাস্ত্র অনুযায়ী চৈত্র মাসে বারুনি স্নান করে শিবের গাজন নিয়ে বের হয় লোকজনেরা। হর গৌরি নিয়ে পৌরানিক প্রথা অনুযায়ী বিভিন্ন ধার্মিক গ্রন্থকে অনুকরন করে লোকশিল্পীদের দ্বারা সকলের সামনে শিবের গাজন উপস্থাপন করা হয়। অবশেষে চৈত্র সংক্রান্তির সমাপ্তি দিনে মহাদেব সহ গাছ ঘুরিয়ে সমাপ্তি হয় এই অনুষ্ঠানের। বর্তমান সময়ে ডিজিটাল যুগে সকলে ব্যাস্ত হয়ে পরায় হারিয়ে যাচ্ছে এই সকল চিরাচরিত ঐতিয্যবাহী প্রথা। এই ঐতিয্যবাহী প্রথাকে টিকিয়ে রাখতে পূর্ব বগাফা এলাকার লোকজনেদের প্রয়াস ফুঁটে উঠলো আমাদের ক্যামেরার পর্দায়। শিবের গাজনকে কেন্দ্র করে শান্তিরবাজারের লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*