গোপাল সিং, খোয়াই, ০৪ ফেব্রুয়ারী ৷৷ খোয়াইতে মানবিকতার তাগিদে মানসিক ভারসাম্যহীন মানুষদের পাশে ক্রমাগত সাফল্যের সাথে কাজ করে চলছে পিএলভি এবং পুলিশের যুগলবন্দী। গত এক বছরে বেশ কয়েকটি ঘটনায় মানসিক ভারসাম্যহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে পুলিশ ও পিএলভি’রা। সেই সাথে বহু নাবালিকা বিবাহ রুখে দেওয়া হয়েছে। এবারও সাফল্যের সাথে এক মানসিক রোগীকে উদ্ধার করে চিকিৎসা পরিষেবার আওতায় নিয়ে আসতে যোগ্য ভূমিকা পালন করল খোয়াই থানার এসআই সুলচনা শুক্লদাস ও পিএলভি গোপা চক্রবর্তী।
খোয়াই চরগণকী নিবাসী মানসিক ভারসাম্যহীন এক মহিলা পরিবারের লোকজনদের অজান্তেই বাড়ী থেকে বেড়িয়ে পরেন। এই মহিলার সন্ধান পেয়ে উনার আত্মীয় স্বজনরা যোগাযোগ করেন পিএলভি গোপা চক্রবর্তীর সাথে। তিনি খোয়াই থানার এসআই সুলচনা শুক্লদাস এর সহায়তায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করেন। মানসিক ভারসাম্যহীন মহিলার নাম রোগী রত্না সরকার। বাড়ী চরগনকী, খোয়াই। এলাকাবাসীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে খোয়াই থানার এস আই, শ্রীমতী সুলচনা শুক্লদাস এবং পিএলভি গোপা চক্রবর্তী রোগীনীকে নিয়ে আসেন খোয়া্ই জেলা হাসপাতালে এবং সমস্ত ডাক্তারী পরীক্ষা নিরীক্ষার পর নরসিংগড় এসাইলেমে নিয়ে যান। এস,ডি,জে,এম শ্রীযুক্ত রামাংশু শেখর ভট্টাচার্য্য এসাইলেমে পাঠানোর নির্দেশ দেন। একের পর এক সামাজিক দায়িত্ব পালনে নজির গড়ছে পিএলভিরা। সেই সাথে পুলিশের ভূমিকা অনস্বীকার্য্য।
