নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর ।। খোদ কৃষি দপ্তরের প্রাক্তন অধিকর্তার নিজ বাসভবনে পাওয়া গেল বিদেশী পন্যের অবৈধ গুদাম। ঘটনা রাজধানীর জয়নগর ৫ নম্বর এলাকায়। শনিবার কৃষি দপ্তরের প্রাক্তন অধিকর্তা আব্দুল হকের বাড়ি থেকে উদ্ধার হল বিদাশী পাওয়ার টিলার সহ প্রচুর চিনা ও বাংলাদেশী কৃষি যন্ত্রাংশ। গোপন সূত্রের ভিত্তিতে সদর মহকুমা প্রশাসন এবং বি,এস,এফ কাস্টম শনিবার দুপুরে আব্দুল হকের বাড়িতে অভিযান চালায়। সদর এস,ডি,এম মানিক লাল দাস জানান, বি,এস,এফ কাস্টম সব কিছু বাজেয়াপ্ত করেছে। কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু প্রপার ডকোমেন্ট না পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এখনও পর্যন্ত গ্রেফতারের কোনো খবর নেই।
