আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ফেব্রুয়ারী ৷৷ দু’দিনের রাজ্য সফরে এলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুন গগৈ। বুধবার রাজ্যে আসে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সন্মেলনে মিলিত হন তিনি। সাংবাদিক সন্মেলনে আর্থিক কেলেঙ্কারি ও জাতি-উপজাতিদের মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগ আনেন আসামের মন্ত্রী তথা রাজ্যের নির্বাচনী প্রভারী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে। তিনি বলেন, গোটা দেশে বিজেপি সবথেকে দুর্নীতিগ্রস্থ রাজনৈতিক দল। পাশাপাশি রাজ্যের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন সন্ধ্যায় ক্যাম্পের বাজারে আয়োজিত একটি সমাবেশে যোগ দেন তিনি। দলীয় কর্মসূচী শেষে বৃহষ্পতিবার রাজ্য ত্যাগ করবেন তিনি।রাজ্য সফরে এসে হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে তোপ দাগলেন তরুন গগৈ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ফেব্রুয়ারী ৷৷ দু’দিনের রাজ্য সফরে এলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুন গগৈ। বুধবার রাজ্যে আসে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সন্মেলনে মিলিত হন তিনি। সাংবাদিক সন্মেলনে আর্থিক কেলেঙ্কারি ও জাতি-উপজাতিদের মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগ আনেন আসামের মন্ত্রী তথা রাজ্যের নির্বাচনী প্রভারী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে। তিনি বলেন, গোটা দেশে বিজেপি সবথেকে দুর্নীতিগ্রস্থ রাজনৈতিক দল। পাশাপাশি রাজ্যের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন সন্ধ্যায় ক্যাম্পের বাজারে আয়োজিত একটি সমাবেশে যোগ দেন তিনি। দলীয় কর্মসূচী শেষে বৃহষ্পতিবার রাজ্য ত্যাগ করবেন তিনি।