বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ এপ্রিল ৷৷ তপঃশিলি মোর্চা এবং ৩৬-শান্তির বাজার মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত অভিযান। মঙ্গলবার শান্তির বাজার জেলা হাসপাতালে ডঃ বি আর আম্বেদকর-র ১২৮তম জন্মজয়ন্তী উপলক্ষে তপঃশিলী মোর্চা এবং ৩৬-শান্তির বাজার মন্ডল বিজেপি’র যৌথ উদ্দ্যোগে জেলা হাসপাতাল প্রাঙ্গনে স্বচ্ছ ভারত অভিযান পালন করা হয়। মহাত্মাগান্ধীর উদ্দ্যেশ্যকে পাথেয় করে স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী এই অভিযানের সূচনা করেন। তাই ভারতীয় জনতা পার্টির কর্মীরা সারা রাজ্যে প্রত্যেক দিন এই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী পালন করে যাচ্ছে। এই অভিযানে মহিলা পুরুষ সকলে একত্রিত হয়ে আনন্দের সহিত অংশগ্রহন করেন ও সকলের প্রচেষ্টায় জেলা হাসপাতাল প্রাঙ্গনকে পরিষ্কার পরিছন্ন করা হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন তপঃশিলী মোর্চার সহ-সভাপতি সুশীল মজুমদার, তপঃশিলী মোর্চার মন্ডল সভাপতি বিশু মজুমদার, ৩৬-শান্তির বাজার মন্ডল সভাপতি প্রদীপ দাস প্রমুখ।স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী পালিত শান্তিরবাজারে
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ এপ্রিল ৷৷ তপঃশিলি মোর্চা এবং ৩৬-শান্তির বাজার মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত অভিযান। মঙ্গলবার শান্তির বাজার জেলা হাসপাতালে ডঃ বি আর আম্বেদকর-র ১২৮তম জন্মজয়ন্তী উপলক্ষে তপঃশিলী মোর্চা এবং ৩৬-শান্তির বাজার মন্ডল বিজেপি’র যৌথ উদ্দ্যোগে জেলা হাসপাতাল প্রাঙ্গনে স্বচ্ছ ভারত অভিযান পালন করা হয়। মহাত্মাগান্ধীর উদ্দ্যেশ্যকে পাথেয় করে স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী এই অভিযানের সূচনা করেন। তাই ভারতীয় জনতা পার্টির কর্মীরা সারা রাজ্যে প্রত্যেক দিন এই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী পালন করে যাচ্ছে। এই অভিযানে মহিলা পুরুষ সকলে একত্রিত হয়ে আনন্দের সহিত অংশগ্রহন করেন ও সকলের প্রচেষ্টায় জেলা হাসপাতাল প্রাঙ্গনকে পরিষ্কার পরিছন্ন করা হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন তপঃশিলী মোর্চার সহ-সভাপতি সুশীল মজুমদার, তপঃশিলী মোর্চার মন্ডল সভাপতি বিশু মজুমদার, ৩৬-শান্তির বাজার মন্ডল সভাপতি প্রদীপ দাস প্রমুখ।