বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ৫টি এডিসি ভিলেজে ডেকোরেটর সামগ্রী বিতরণ, স্বনির্ভরতার পথে নতুন উদ্যোগ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ আগস্ট || শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াংয়ের উদ্যোগে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে পাঁচটি এডিসি ভিলেজের নির্বাচিত উপভোক্তাদের মধ্যে ডেকোরেটর সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে এই সামগ্রী আনুষ্ঠানিকভাবে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এডিসি এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপভোক্তাদের প্রয়োজন বিবেচনা করে ডেকোরেটর সামগ্রী প্রদান করা হয়, যাতে তারা এই সামগ্রী ব্যবহার করে আয়ের নতুন পথ তৈরি করতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এই ধরনের জনমুখী উদ্যোগের মাধ্যমে এডিসি এলাকার বহু পরিবার আর্থিকভাবে লাভবান হবেন এবং আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবেন। স্থানীয় বাসিন্দারাও বিধায়ক প্রমোদ রিয়াংয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিধায়ক উন্নয়ন তহবিলের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে চলেছেন বিধায়ক প্রমোদ রিয়াং। এই উদ্যোগও সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছেন স্থানীয়রা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*