আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন বামফ্রন্টের প্রতিনিধি দল। সি পি আই (এম) রাজ্য সম্পাদক তথা বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধরের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় মহাকরণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করেন। শনিবার এক সাংবাদিক সন্মেলনে একথা জানান সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর। তিনি জানান, ৭ দফা দাবীতে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করা হয়। উল্লেখযোগ্য দাবীগুলির মধ্যে ছিল শান্তিরবাজারে DYFI কর্মী রাকেশ ধরের মৃত্যুর তদন্ত করা। পাশাপাশি বামফ্রন্টের দলীয় কার্যালয়, শ্রমিক সংগঠনের কার্যালয়গুলি জবরদখল এবং পুড়িয়ে দেওয়ার বিষয়েও মূখ্যমন্ত্রীকে অবগত করেন বিজন ধর।মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন বামফ্রন্টের প্রতিনিধি দল
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন বামফ্রন্টের প্রতিনিধি দল। সি পি আই (এম) রাজ্য সম্পাদক তথা বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধরের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় মহাকরণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করেন। শনিবার এক সাংবাদিক সন্মেলনে একথা জানান সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর। তিনি জানান, ৭ দফা দাবীতে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করা হয়। উল্লেখযোগ্য দাবীগুলির মধ্যে ছিল শান্তিরবাজারে DYFI কর্মী রাকেশ ধরের মৃত্যুর তদন্ত করা। পাশাপাশি বামফ্রন্টের দলীয় কার্যালয়, শ্রমিক সংগঠনের কার্যালয়গুলি জবরদখল এবং পুড়িয়ে দেওয়ার বিষয়েও মূখ্যমন্ত্রীকে অবগত করেন বিজন ধর।