আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মে ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৮ সালের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে মঙ্গলবার (২২শে মে, ২০১৮)। এদিন ৯টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে বলে পর্ষদ সূত্রে খবর। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পরই সকাল ৯টা ৪৫ মিনিটে নিন্মলিখিত সার্ভিস থেকে প্রভিশন্যাল ফলাফল জানতে পারবে।ওয়েবসাইট : www.tbse.in, www.tripura.nic.in, www.tripuraresults.nic.in, www.tripurainfo.com, www.tripurachronicle.in, www.exametc.com, www.indiaResults.com, www.jagaranjosh.com, www.examresults.net, www.innovaindia.com ।
Call Centre: 238-0566, 241-3946/0048/0049/0053/0160/0173/0174/0176.
SMS সার্ভিসঃ উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের পরীক্ষার ফলাফল জানতে মোবাইল থেকে টাইপ করুন TBSE12 এরপর Space দিয়ে Roll No টাইপ করে পাঠাতে হবে ৫৪২৪২ নম্বরে।
