আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মে ৷৷ প্রবল বর্ষণের ফলে রাজধানী আগরতলা শহর সহ শহর সংলগ্ন এলাকা জলপ্লাবিত হয়ে পড়ে। শহরের জল নামলেও জলপ্লাবিত হয়ে আছে শহর সংলগ্ন বেশ কিছু এলাকা। এর ফলে স্তব্ধ হয়ে পড়ে মানুষের জীবনযাত্রা। রাজধানীর সংলগ্ন বলদাখাল, শ্রীলঙ্কা বস্তি এলাকার মানুষের দুর্ভোগ চরমে উঠে। কয়েক শতাধিক পরিবারের লোকজনকে আশ্রয় নিতে হয় ত্রান শিবিরে। প্রশাসনের পক্ষ থেকে তাদের খাওয়ার জন্য চিড় গুড় দেওয়া হয়েছে। ঐ এলাকার রাস্তা ভেঙ্গে হাওড়া নদী গর্ভে চলে যায়। নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বলদাখাল এলাকার রাস্তা। ফলে স্তব্ধ হয়ে পড়ে চলাচল।নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বলদাখাল এলাকার রাস্তা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মে ৷৷ প্রবল বর্ষণের ফলে রাজধানী আগরতলা শহর সহ শহর সংলগ্ন এলাকা জলপ্লাবিত হয়ে পড়ে। শহরের জল নামলেও জলপ্লাবিত হয়ে আছে শহর সংলগ্ন বেশ কিছু এলাকা। এর ফলে স্তব্ধ হয়ে পড়ে মানুষের জীবনযাত্রা। রাজধানীর সংলগ্ন বলদাখাল, শ্রীলঙ্কা বস্তি এলাকার মানুষের দুর্ভোগ চরমে উঠে। কয়েক শতাধিক পরিবারের লোকজনকে আশ্রয় নিতে হয় ত্রান শিবিরে। প্রশাসনের পক্ষ থেকে তাদের খাওয়ার জন্য চিড় গুড় দেওয়া হয়েছে। ঐ এলাকার রাস্তা ভেঙ্গে হাওড়া নদী গর্ভে চলে যায়। নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বলদাখাল এলাকার রাস্তা। ফলে স্তব্ধ হয়ে পড়ে চলাচল।