আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুন ৷৷ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের তিন বাম কর্মীকে খুন করা হয়েছে। বুধবার দুপুরে প্যারাডাইস চৌমুহনীস্থিত ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই অভিযোগ করেন বাম সমর্থিত যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক অভয় মুখার্জি। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারে আসার পর থেকে বামফ্রন্টের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেক কর্মী বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি বলেন, অবিলম্বে এ সব হামলা বন্ধ করতে হবে। যদি কর্মীদের ওপর হামলা বন্ধ না করা হয় তবে সারা ভারতে আন্দোলন শুরু হবে বলে তিনি সাংবাদিক সন্মেলনে জানান। সাংবাদিক সন্মেলনে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই’র ত্রিপুরা রাজ্য কমিটি’র সম্পাদক অমল চক্রবর্তী প্রমুখ।রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তিন বাম কর্মীকে খুন করা হয়েছে – অভয়
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুন ৷৷ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের তিন বাম কর্মীকে খুন করা হয়েছে। বুধবার দুপুরে প্যারাডাইস চৌমুহনীস্থিত ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই অভিযোগ করেন বাম সমর্থিত যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক অভয় মুখার্জি। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারে আসার পর থেকে বামফ্রন্টের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেক কর্মী বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি বলেন, অবিলম্বে এ সব হামলা বন্ধ করতে হবে। যদি কর্মীদের ওপর হামলা বন্ধ না করা হয় তবে সারা ভারতে আন্দোলন শুরু হবে বলে তিনি সাংবাদিক সন্মেলনে জানান। সাংবাদিক সন্মেলনে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই’র ত্রিপুরা রাজ্য কমিটি’র সম্পাদক অমল চক্রবর্তী প্রমুখ।