বৃহস্পতিবার সকালে দু’দিনের সফরে রাজ্যে আসছেন রাষ্ট্রপতি

rnkআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুন ৷৷ দু’দিনের সফরে প্রথমবারের মতো রাজ্যে আসছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার সকালে তিনি আগরতলা বিমান বন্দরে অবতরন করবেন। বিমান বন্দরে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর হেলিকপ্টারে তিনি চলে যাবেন উদয়পুরে। সেখানে রাজর্ষি টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে মাতাবাড়ি থেকে সাব্রুম পর্যন্ত জাতীয় সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং বক্তব্য রাখবেন।
এই অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মাতাবাড়ি মন্দির চত্বর পুনর্গঠন কর্মসূচির ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি মাতাবাড়ি মঙ্গির পরিদর্শন করবেন।
এরপর রাষ্ট্রপতি মাতাবাড়ি থেকে হেলিকপ্টারে চলে আসবেন আগরতলা। সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে ত্রিপুরার ‘কুইন’ প্রজাতির আনারসকে ‘স্টেট ফ্রুটস অফ ত্রিপুরা’ হিসেবে ঘোষণা করবেন।
রাষ্ট্রপতি এদিন রাজ ভবনে রাত্রি যাপন করে ৮ জুন (শুক্রবার) সকালে দিল্লী ফিরে যাবেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*