গোপাল সিং, খোয়াই, ০৮ জুলাই ৷৷ খোয়াই শহরের প্রাণ কেন্দ্র সুভাষপার্ক বাজারে আবারও হানা দিল ডাকাত দল। সুভাষপার্ক আউটপোষ্ট থেকে অনতিদূরে দুঃসাহসিক এই ডাকাতি সংঘঠিত হয় বৃহস্পতিবার গভীর রাতে। এদিন রাতে মোট দুটি দোকানে ডাকাতি হয়। স্বর্ণের দোকানে হানা দিয়ে সিন্ধুক সহ মূল্যবান সামগ্রী তুলে নিয়ে যায় ডাকাত দলটি। রীতিমতো পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে খোয়াই শহরের উপর এমন ডাকাতি এর আগেও হয়েছে। একই দোকানে এনিয়ে দুবার ডাকাতি হয়েছে। এতেই বোঝা যায় রাতের খোয়াই শহর কতটা নিরাপদ! যদিও ডাকাত দলের চ্যালেঞ্জের মুখে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেছে। ইতিমধ্যে সুভাষপার্ক আউটপোষ্ট সংলগ্ন একটি ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেই সিসিটিভি ফুটেজ দেখে ডাকাত দলকে সনাক্ত করেছে। ফুটেজে মোট ৪ জনকে একটি গাড়ী করে যেতে দেখা গেছে বলে পুলিশের দাবি। তবে গাড়ীর নম্বর স্পষ্ট নয়। যদিও পুলিশের দাবি উন্নত টপকনলোজি দ্বারা গাড়ীর নম্বর উদ্ধার করা সম্ভব। কিন্তু পুলিশের ঢিলেঢালা মনোভাব ও রাত্রীকালিন প্রহরার কারনে চুরি-ডাকাতি খোয়াই শহরে ক্রমবর্ধমান। তবে পুলিশ চাইলে যে এই ঘটনারও কুলকিনারা করা সম্ভব তাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন খোয়াইবাসী।খোয়াই শহরের প্রাণ কেন্দ্রে হানা দিল ডাকাত
গোপাল সিং, খোয়াই, ০৮ জুলাই ৷৷ খোয়াই শহরের প্রাণ কেন্দ্র সুভাষপার্ক বাজারে আবারও হানা দিল ডাকাত দল। সুভাষপার্ক আউটপোষ্ট থেকে অনতিদূরে দুঃসাহসিক এই ডাকাতি সংঘঠিত হয় বৃহস্পতিবার গভীর রাতে। এদিন রাতে মোট দুটি দোকানে ডাকাতি হয়। স্বর্ণের দোকানে হানা দিয়ে সিন্ধুক সহ মূল্যবান সামগ্রী তুলে নিয়ে যায় ডাকাত দলটি। রীতিমতো পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে খোয়াই শহরের উপর এমন ডাকাতি এর আগেও হয়েছে। একই দোকানে এনিয়ে দুবার ডাকাতি হয়েছে। এতেই বোঝা যায় রাতের খোয়াই শহর কতটা নিরাপদ! যদিও ডাকাত দলের চ্যালেঞ্জের মুখে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেছে। ইতিমধ্যে সুভাষপার্ক আউটপোষ্ট সংলগ্ন একটি ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেই সিসিটিভি ফুটেজ দেখে ডাকাত দলকে সনাক্ত করেছে। ফুটেজে মোট ৪ জনকে একটি গাড়ী করে যেতে দেখা গেছে বলে পুলিশের দাবি। তবে গাড়ীর নম্বর স্পষ্ট নয়। যদিও পুলিশের দাবি উন্নত টপকনলোজি দ্বারা গাড়ীর নম্বর উদ্ধার করা সম্ভব। কিন্তু পুলিশের ঢিলেঢালা মনোভাব ও রাত্রীকালিন প্রহরার কারনে চুরি-ডাকাতি খোয়াই শহরে ক্রমবর্ধমান। তবে পুলিশ চাইলে যে এই ঘটনারও কুলকিনারা করা সম্ভব তাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন খোয়াইবাসী।