গোপাল সিং, খোয়াই, ০৫ সেপ্টেম্বর || রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী সরকার স্বীকৃত সংগঠন ত্রিপুরা সরকারী কর্মচারী ফেডারেশনের খোয়াই বিভাগীয় কার্যালয়ে এক ভাবগম্ভীর ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। খোয়াই হাসপাতাল রোড সংলগ্ন সংগঠনের বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শিক্ষক জ্যোতির্ময় বড়ুয়া আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংগঠনের গৌরবময় ইতিহাস, আন্দোলন ও সরকারী কর্মচারীদের নানা ন্যায়সংগত অধিকার অর্জনের সার্বিক পথচলা নিয়ে আলোচনা করা হয়। এদিনের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াইয়ের বিশিষ্ট আইনজীবী ননীগোপাল দেবনাথ, অধ্যাপক পার্থ আচার্য্য, অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক কাশিনাথ ঘোষ এবং শিক্ষক জ্যোতির্ময় বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির খোয়াই বিভাগীয় কমিটির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও স্থানীয় গুণীজনেরা।
বক্তারা ত্রিপুরা সরকারী কর্মচারী ফেডারেশনের (১৯৭১ সালে প্রতিষ্ঠিত) দীর্ঘ সামাজিক ও সাংগঠনিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং কর্মচারী স্বার্থরক্ষায় আগামী দিনেও দায়িত্বশীল ভূমিকা পালনের আশা প্রকাশ করেন।
