ফের স্বর্ণ পদক জিতে রাজ্যের মুখ উজ্বল করল দীপা

dipaআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই ৷৷ আন্তর্জাতিক আসরে ফের রাজ্যের মুখ উজ্বল করল রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার। তুরস্কে আয়োজিত জিমন্যাস্টিক্স চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়নশীপে রবিবার স্বর্ণ পদক জিতলেন জিমন্যাস্ট দীপা কর্মকার। ভোল্টিং টেবিলে ১৪.১৫০ পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক পেলেন দীপা। তাঁর এই সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ট্যুইট বার্তায় দীপাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও দীপার এই সাফল্যে দীপাকে অভিনন্দন জানিয়েছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*