আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই ৷৷ রবিবার সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে বামফ্রন্টের নেতাকর্মীদের ওপর দমন পীড়নের প্রতিবাদ ভারতের পার্লামেন্টের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন সি পি আই (এম)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচ্যুরি। তিনি বলেন, বিজেপি সরকার বামফ্রন্টের কর্মী সমর্থকদের উপর লাগাতর আক্রমণ চালাচ্ছে। এই লক্ষ্যে আগামী ২৪ জুলাই সংসদ চলাকালীন রাজধানী দিল্লি’র পার্লামেন্টের সামনে সি পি আই (এম) দল বিক্ষোভ কর্মসূচি পালন করবে। পাশাপাশি এই ইস্যুতে প্রতিটি রাজ্যেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।পার্লামেন্টের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করল ইয়েচ্যুরি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই ৷৷ রবিবার সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে বামফ্রন্টের নেতাকর্মীদের ওপর দমন পীড়নের প্রতিবাদ ভারতের পার্লামেন্টের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন সি পি আই (এম)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচ্যুরি। তিনি বলেন, বিজেপি সরকার বামফ্রন্টের কর্মী সমর্থকদের উপর লাগাতর আক্রমণ চালাচ্ছে। এই লক্ষ্যে আগামী ২৪ জুলাই সংসদ চলাকালীন রাজধানী দিল্লি’র পার্লামেন্টের সামনে সি পি আই (এম) দল বিক্ষোভ কর্মসূচি পালন করবে। পাশাপাশি এই ইস্যুতে প্রতিটি রাজ্যেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।