প্রথমবারের মতো রাজ্যে বসলো জলের এ টি এম বুথ

ছবি – সুদীপ নাথ।
ছবি – সুদীপ নাথ।

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই ৷৷ আগরতলায় প্রথমবারের মতো বসলো জলের এ টি এম বুথ। সোমবার বিকেলে রাজধানীর কুঞ্জবন এলাকার আঞ্চলিক ক্যানসার হাসপাতালের সামনে এই জলের এ টি এম বুথের উদ্বোধন করা হয়। ও এন জি সি সমাজকল্যাণ কর্মসূচি তহবিল থেকে এটি বসানো হয়েছে। ও এন জি সি-র সমাজকল্যাণ শাখার কর্মকর্তা গৌতম কুমার সাহা জানান, এটি স্থাপন করতে খরচ হয়েছে ১০ লক্ষ টাকা। এই এ টি এম থেকে পরিশ্রুত ও ঠাণ্ডা পানি পাওয়া যাবে। এক টাকাতে এক লিটার, দুই টাকাতে দুই লিটার এবং পাঁচ টাকাতে পাঁচ লিটার জল পাওয়া যাবে এই এ টি এম বুধ থেকে। এর জন্য কয়েন দিতে হবে মেশিনে। ২৪ ঘণ্টাই মিলবে জল। এটি আগরতলা তথা রাজ্যের প্রথম জলের এ টি এম বুথ। এমন এ টি এম বসানোয় খুশি হাসপাতালে আসা রোগী ও তাদের পরিবারের লোকজন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*