আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ৷৷ আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম মাণিক্য কিশোর বাহাদুরের নাম রাখায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানালেন রাজমাতা বিভু কুমারী দেবী। সম্প্রতি আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন করে মহারাজা বীর বিক্রম মাণিক্য কিশোর বাহাদুর বিমানবন্দর করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেন। রাজ্য সরকারের তরফে এই নাম পরিবর্তনের জন্য আর্জি জানিয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। রাজমাতা বিভু কুমারী দেবী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানানোর পাশাপাশি রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সর্বত সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন।মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালেন রাজমাতা বিভু দেবী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ৷৷ আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম মাণিক্য কিশোর বাহাদুরের নাম রাখায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানালেন রাজমাতা বিভু কুমারী দেবী। সম্প্রতি আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন করে মহারাজা বীর বিক্রম মাণিক্য কিশোর বাহাদুর বিমানবন্দর করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেন। রাজ্য সরকারের তরফে এই নাম পরিবর্তনের জন্য আর্জি জানিয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। রাজমাতা বিভু কুমারী দেবী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানানোর পাশাপাশি রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সর্বত সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন।