আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই ৷৷ রাজ্যের কুইন আনরস বিদেশে রপ্তানির পর এবার বিশ্বের বাজারে রাজ্যের কাঁঠাল, লেবু ও কাঁকরোল রপ্তানির উদ্যোগ নিয়েছে রাজ্যের কৃষি দপ্তর। মঙ্গলবার এক সাংবাদিক সন্মেলনে এই তথ্য জানান কৃষিমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। তিনি বলেন, রাজ্যের কুইন আনারস দুবাই রফতানিতে সাফল্যের পর রাজ্য সরকারের কৃষি দপ্তর এবার কাঠাল, কাঁকরোল ও লেবু রপ্তানির দিকে নজর দিয়েছে। রাজ্যে এ ফসলগুলো উৎপাদন বেড়েছে।তিনি বলেন, বন্ধ হয়ে থাকা রাজ্য সরকারের ফল প্রক্রিয়াকরণ কেন্দ্র নেরামিককে (ফল প্রক্রিয়া কেন্দ্র) আবার চালুর কথা ভাবছে সরকার।
