আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷৷ নিয়মিত স্কুল পরিদর্শন করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। শনিবার তিনি এডিসি এলাকায় জম্পুইজলা বালিকা বিদ্যালয়ে পরিদর্শনে যান। সেখানে স্কুল পরিদর্শনে গিয়ে মিশ্র অভিজ্ঞতা পেলেন শিক্ষামন্ত্রী। সেখানে একজন ইংরেজি শিক্ষিকার শিক্ষা দানের পদ্ধতি দেখে সন্তুষ্ট হন তিনি। পাশাপাশি এই স্কুলের পরিবেশ দেখে হতবাক হয়ে পড়েন শিক্ষামন্ত্রী। স্কুলের প্রধান শিক্ষকের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে প্রধান শিক্ষক সহ দু’জন শিক্ষককে শোকজের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।স্কুল পরিদর্শন – প্রধান শিক্ষক সহ দু’জনকে শোকজের নির্দেশ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷৷ নিয়মিত স্কুল পরিদর্শন করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। শনিবার তিনি এডিসি এলাকায় জম্পুইজলা বালিকা বিদ্যালয়ে পরিদর্শনে যান। সেখানে স্কুল পরিদর্শনে গিয়ে মিশ্র অভিজ্ঞতা পেলেন শিক্ষামন্ত্রী। সেখানে একজন ইংরেজি শিক্ষিকার শিক্ষা দানের পদ্ধতি দেখে সন্তুষ্ট হন তিনি। পাশাপাশি এই স্কুলের পরিবেশ দেখে হতবাক হয়ে পড়েন শিক্ষামন্ত্রী। স্কুলের প্রধান শিক্ষকের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে প্রধান শিক্ষক সহ দু’জন শিক্ষককে শোকজের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।