ইংরেজী মাধ্যম বিদ্যালয়গুলিতে ভারতীয় সংস্কৃতি থাকা প্রয়োজন – মুখ্যমন্ত্রী

sclআপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷৷ ভারতীয় বিদ্যা ভবন, আগরতলা এবং ব্যাঙ্গালোরের ইনফোসিস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ইংরেজী মাধ্যম বিদ্যালয়গুলিতে ভারতীয় সংস্কৃতি থাকা প্রয়োজন। বিদ্যালয়য়ের উন্নত পরিকাঠামোর সাথে সাথে ভালো শিক্ষক, ভালো ফ্যাকাল্টি থাকা অত্যন্ত প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকার সম্পাদক তথা বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, ব্যাঙ্গালোর কেন্দ্রের ভারতীয় বিদ্যা ভবনের অধিকর্তা এইচ এন সুরেশ, ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের প্রিন্সিপাল সম্পা সোম, আগরতলা কেন্দ্রের ভারতীয় বিদ্যা ভবনের অধিকর্তা অধ্যাপক কাশীনাথ দাস প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*