শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে বিরোধী দলের বিধায়কদের আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

ratanআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ৷৷ রবিবার নিজের বিধানসভা কেন্দ্র মোহনপুরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে খোঁজখবর নিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। ছুটির দিনেও ঘরে বসে থাকননি তিনি। এই কর্ম ব্যস্ততার মধ্য দিয়েই নিজের বিধানসভা কেন্দ্রের মোহনপুরে তৈরী হতে যাওয়া রিজিউনাল ইনস্টিটিউট অব এডুকেশনের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন তিনি। পাশাপাশি বিভিন্ন নির্মীয়মান কাজের গতিবিধি ও স্থানীয় মানুষের সমস্যার বিষয়ে খোঁজখবর নেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে বিরোধী দলের বিধায়কদেরও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিরোধী দলের বিধায়করা যাতে নিজেদের বিধানসভা কেন্দ্রের স্কুলগুলিতে গিয়ে স্কুলগুলি পরিদর্শন করেন, এতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল পরিবর্তন হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*