এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সিপাইহাউর গ্রামের আমতলি এলাকায় আরেক ব্যাক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দীলিপ কর নামে এই ব্যক্তি দিনমজুর ছিলেন বলে জানা যায়। নিজ ঘর থেকেই তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তরু তাঁতি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিস। দুটি খুন কান্ডেরই তদন্তে নেমেছে পুলিশ।

