কুইন আনারসের প্যাকেটকে গাঁজা পাচারের চেষ্টা

gajaআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ৷৷ রাজ্যের ঐতিহ্যবাহী কুইন আনারসের প্যাকেটকে গাঁজা পাচারের চেষ্টা করে পাচারকারীরা। রবিবার কুইন আনারসের ২২টি প্যাকেটের মধ্যে শুকনো গাঁজা ঢুকিয়ে আগরতলা থেকে বিমানে কোলকাতা পাচারের চেষ্টা চালায় পাচারকারীরা। বিমানবন্দরে প্যাকেটগুলো স্ক্যান করার সময় প্যাকেটের মধ্যে রাখা আনারসের পাশাপাশি কিছু গাঁজা দেখতে পায় নিরাপত্তা কর্মীরা। ওজন করে দেখা যায় ২২টি প্যাকেটে করে মোট ২২০ কেজি গাঁজা পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। ঘটনার খবর পেয়ে এস ডি পি ও ধ্রুব নাথ সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশ সূত্রে জানা যায়, দীপঙ্কর দাস নামে এক ব্যক্তি এই আনারসের প্যাকেটগুলো কলকাতা পাঠানোর জন্য কার্গোতে বুক করেন। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*