বাংলাদেশের ও ভারত সরকারের প্রতিনিধি দল পৌঁছুল রাজ্যে, সাক্ষাৎ করলেন মূখ্যমন্ত্রীর সাথে

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ৷৷ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সফিকুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের এক প্রতিনিধি দল রাজ্য সফরে আসেন। রবিবার আগরতলায় পৌঁছে তারা রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করেন। এদিন ভারত সরকারের বাণিজ্য ও পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিরাও আগরতলায় পৌঁছেছেন। উভয় দেশের প্রতিনিধি দলই রাজ্যের মূখ্যমন্ত্রীর সাথে এদিন সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ-ভারতের ত্রিপুরা রাজ্য সীমান্তে আরও বেশ কয়েকটি সীমান্তহাট স্থাপনে আগ্রহী উভয় দেশ বলে জানা গেছে।
জানা যায়, সোমবার দুপুরে রাজ্য অতিথিশালার সভাকক্ষে বৈঠক করবেন উভয় দেশের প্রতিনিধিরা। এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদের পাশাপাশি ত্রিপুরা সরকার, ভারত সরকার এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বাংলাদেশের প্রতিনিধি দল বৈঠক শেষে মঙ্গলবার রাজ্য ত্যাগ করবেন। c
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*