পাকিস্তানের খাইবার এলাকায় সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১১ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন।
এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, উপজাতি অধ্যুষিত খাইবারের তিরাহ উপত্যকায় জঙ্গিদের আস্তানা ধ্বংস করতে বুধবার ভোরে বিমান হামলা চালায় পাক সেনাবাহিনীর যুদ্ধবিমানগুলো। হতাহত জঙ্গিরা লস্কর-ই-ইসলাম সংগঠনের সদস্য।
গত অক্টোবর থেকে পাকিস্তান সেনাবাহিনী আফগান সীমান্তবর্তী খাইবার অঞ্চলে ‘খাইবার-১’ নামে জঙ্গি-বিরোধী অভিযান শুরু করেছে।
এছাড়াও দেশটির সেনাবাহিনী গত জুন মাস থেকে ওয়াজিরিস্তান এলাকায় যার্ব-ই-আজব নামে অভিযান শুরু করেছে, যাতে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি জঙ্গি নিহত হয়েছে।
